ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


উলিপুর প্রতিনিধি photo উলিপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ২:২০

যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব আলমগীর হোসেন প্রমূখ। এছাড়াও অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক মোখলেছুর রহমান।
এ সময় বক্তারা বলেন, দেশকে নিয়ে নতুন করে ষড়ন্ত্রন শুরু হয়েছে। যুবদল সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য পূর্বের মত এখনো প্রস্তুত রয়েছে। দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

উজিরপুরে জনসচেতনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

সাতকানিয়া - ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুট করলো এসআই,কনস্টেবল ও সোর্স

তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৭ নেতা কারাগারে

নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী

‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে