ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিত ২


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৩-১০-২০২১ বিকাল ৫:৪
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রশিদুল ইসলাম (২৩) ও রিফাদুজ্জামান (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
 
শনিবার দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ঠুঁটা পাখুরী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, সদর উপজেলার অমরখানা ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে রশিদুল ইসলাম ও তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান।আহতরা হলেন, সদর উপজেলার অমরখানার ইউনিয়নের বোদাপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে শাহিন এবং তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার আলম হোসেনের ছেলে রনি।  
 
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাশেদুল ও শাহিন মোটরসাইকেল পঞ্চগড় যাওয়ার পথে জগদল ঠুটাপাখুরী এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলে রিফাত ও জনির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুল ও রিফাদুজ্জামান নিহত হন।এসময় শাহিন ও রনি গুরুতর আহত হলে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। শাহিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়