নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রংপুরের কাউনিয়া উপজেলা যুবদল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং উপজেলা যুবল নেতা শাহিন আলম ও আবু সায়েম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব আব্দুস ছাত্তার, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব দুলু, শহীদবাগ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ ও সদস্যসচিব লিটন মিয়া, কুর্শা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু ও সদস্যসচিব আবু হানিফ এবং হাড়াগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ও সদস্যসচিব আব্দুর রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
উজিরপুরে জনসচেতনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত
সাতকানিয়া - ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুট করলো এসআই,কনস্টেবল ও সোর্স
তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৭ নেতা কারাগারে
নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী
ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ
তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর
রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল
ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত