ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ২:৩৯

সিরাজগঞ্জের তাড়াশে  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাড়াশ পৌরসভা মেয়র পদপ্রার্থী রাজিব আহমেদ মাসুমের আয়োজনে 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল সংলগ্ন বরইতোলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে রাজীব আহমেদ মাসুম বলেন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এ ক্ষুদ্র আয়োজন। আমি দলকে ভালোবাসি দেশকে ভালবাসি। সর্বেপরি তাড়াশ বাসীর কল্যাণে কাজ করে যেতে চাই।  আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাল্লাহ। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং যুব সমাবেশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার  ৮টি ইউনিয়ন ও  পৌরসভার  বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও  ঔষধি বৃক্ষরোপন করা হয়। এরপর দুপুরে বরই তলায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।  বাদ  জোহর দেশ  ও জাতি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।

এমএসএম / এমএসএম

উজিরপুরে জনসচেতনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত

সাতকানিয়া - ট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুট করলো এসআই,কনস্টেবল ও সোর্স

তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৭ নেতা কারাগারে

নানা আয়োজনে কাউনিয়া উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে: জামায়াত এমপি শাহজাহান চৌধুরী

‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে চাঁদা আদায়, পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভ

তাড়াশে ব্যাংক এশিয়ার গাফিলতি তিন মাস ধরে ভাতা বন্ধ ১৫ হাজার ভাতাভোগীর

রায়গঞ্জে চাঁদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যকে বিএনপি নেতার মারধর, ভিডিও ভাইরাল

ধনবাড়ী বলিভদ্র ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

যশোরে মাদকবিরোধী অভিযানে আটক, ডোপ টেস্টের টাকা পুলিশের পকেট থেকে