উজিরপুরে জনসচেতনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত
উজিরপুরে জনসচেতনায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে। আজ বুধবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলার পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল এর উদ্যোগে এবং সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে শিশু শিক্ষার্থীদের নিয়ে সচেতনামুলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দীন,উপসহকারী প্রকৌশলী মোঃ মামুন হোসেন,উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন শরীফ,সাধারণ সম্পাদক সরদার সোহেল। এছারাও বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা ক্ষুদে শিক্ষার্থীদের সচেতন করতে বলেন আধুনিক টয়লেট ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া জরুরি, সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাসে সর্দি-কাশি, ডায়রিয়া ও পেটের বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়তা করে। বিশেষ করে শিশুদের খাবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
এমএসএম / এমএসএম
নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি
রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত
মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল
বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ
‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সক্রিয় প্রতারক সিন্ডিকেট, জনমনে আতঙ্ক
ধনবাড়ীতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি