আক্কেলপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলার হাস্তাবসন্তপুর শাহ মখদুম (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানো ও প্রদর্শন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকরামুল বারী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী।
প্রধান অতিথির বক্তব্যে আবিদা খানম বৈশাখী বলেন, রোগ প্রতিরোধ ও সুস্থ থাকতে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া জরুরি। নিয়মিত হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমরান হোসেন, এমদাদুল হক, এফাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু ও বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু প্রমুখ।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয়। একই সঙ্গে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন
নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি
রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত
মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল
বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ