ধনবাড়ীতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি
টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলার পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী। এ সময় কৃষি, সমবায়, সমাজসেবা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী স্বাস্থ্য সুরক্ষায় পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পরামর্শ দেন।
পরে তিনি বিদ্যালয়ের আঙিনা, ওয়াশব্লকসহ সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, প্রতিবছর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।
এমএসএম / এমএসএম
ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন
নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি
রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত
মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল
বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ