ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ৪:১

মৌলভীবাজার জেলার জুড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (২৮ অক্টোবর) সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার মো: ফজলে রাব্বানী চৌধুরী'র  সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। উপস্থিত সদস্যরা কার্যবিবরণী সম্পর্কে অবগত হন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় উপজেলার যানজট নিরসন, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখা, সিএনজি স্ট্যান্ড স্থানান্তর, শীতকালে চুরি বৃদ্ধি বন্ধে ব্যবস্থা গ্রহণ, হাকালুকি হাওরে অতিথি পাখি শিকার ও নিধন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুল মালিক পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা জামায়াতের আমির  আব্দুল হাই হেলাল, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, মহিলা ইউপি সদস্য রোশনা বেগম প্রমুখ। এছাড়াও এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন

‎নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র‍্যালি

রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস

বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত

মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত