‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মিনহাজুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শাখার আমির মো. ইকবাল হোসাইন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইয়াকুব আলী মিয়া।
আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিশুদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং বিদ্যালয় ও পরিবারে নিয়মিত হাত ধোয়ার চর্চা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। খাবার খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিশুদের সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
দিবসটির মূল উদ্দেশ্য হলো হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করা।
এমএসএম / এমএসএম
ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন
নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি
রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত
মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল
বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ