ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ৪:৪

মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার সায়পুর বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আলিফ আহমদ উপজেলার ৪ নং শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সায়পুর বাজারে আলিফ আহমদের একটি টেইলার্সের দোকান রয়েছে। তাঁর পাশের দোকানের মালিক ইমাম উদ্দিনের সঙ্গে আলিফের ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধ তৈরি হয়। মঙ্গলবার বিকেলে এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আলিফ টাকা দিয়ে নিজের দোকানে ফিরে যাওয়ার সময় ইমাম উদ্দিন পেছন থেকে লোহার রড দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। রডের আঘাতে আলিফ মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত ইমাম উদ্দিন এলাকা ছেড়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, পাওনা সামান্য টাকা নিয়ে বিরোধের জেরে রডের আঘাতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন

‎নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র‍্যালি

রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস

বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত

মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত