নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ এবং জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
উপজেলা জনস্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি সাইফ উদ্দিন, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাম মোফাখ খারুল ইসলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী।
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর কিশোরী সহ সর্বস্তরের মানুষের মধ্যে হাত ধোয়ার গুরুত্ব ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয় ।
এমএসএম / এমএসএম
ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন
নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি
রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত
মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল
বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ