ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ৪:১৬

ঈশ্বরদীর বাঘইল মল্লিকপাড়ার বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম আজিম উদ্দিন প্রামানিকের স্ত্রী এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা টিভির সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার একমাত্র ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বাদ জোহর মল্লিকপাড়াস্থ মরহুমার নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই কুলখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, সেলিনা ইসলাম সরদার, আলহাজ্ব আজি হক, আলহাজ্ব আকমল হোসেন, মংলা পোর্টের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাদেক খান, সাবেক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুদ্দিন প্রামানিক, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন হোসেন, জামায়াতে ইসলামীর নেতা গোলাম রব্বানী খানসহ বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জেন ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ২১ অক্টোবর বুধবার রাত ১০টায় দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর আছিয়া বেগম (৯৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন ২২ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বাঘইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছে শোকাহত পরিবার।

এমএসএম / এমএসএম

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন

‎নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র‍্যালি

রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস

বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত

মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত