রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
কুড়িগ্রাম রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশের ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবদলের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়। দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, সাবেক যুগ্ন আহ্বায়ক মুনজুরুল ইসলাম মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এমএসএম / এমএসএম
ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান
পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
রৌমারীতে যুবদলে ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
ঈশ্বরদীতে সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার ফুপু আছিয়া বেগমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুতুবদিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন
নবাবগঞ্জে বিভিন্ন আয়োজন এর মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারহাট্টায় বর্ণাঢ্য র্যালি
রাণীনগরে পালিত হলো পরিচ্ছন্নতার প্রত্যয়ে বিশ্ব হাত ধোয়া দিবস
বড়লেখায় পাওনা ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে দর্জি নিহত
মনপুরায় মা ইলিশ শিকারে অর্থ লেনদেনের অভিযোগ, যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল
বোদা উপজেলা ভূমি অফিসে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস, তিন কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ