ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এম ভি সম্রাট-৭ লঞ্চ থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৩-১০-২০২১ বিকাল ৫:৯
পটুয়াখালী টু ঢাকা যাত্রীবাহি এমভি সম্রাট-৭ লঞ্চের তালাবদ্ধ স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক নারীর মৃত দেহ উদ্ধার করেছে পটুয়াখালী থানা পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে কেবিনের তালা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
সম্রাট-৭ লঞ্চের বাবুর্চি মোঃ সোহেল মিয়া জানান, শুক্রবার সন্ধ্যায় ঢাকার সদর ঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চটি। এরআগে বিকাল সাড়ে ৫টার দিকে একজন পুরুষ এবং একজন নারী তার ব্যবহৃত রুমটি (স্টাফ কেবিন) এক হাজার তিনশ টাকায় ভাড়ায় নেন। সোহেল জানান, রাত বারটার পর লঞ্চের নীচের কেন্টিন বন্ধ করে আমি সেখানেই ঘুমিয়ে পড়ি। সকালে সব যাত্রী নামার পর আমি আমার রুমের সামনে গিয়ে দেখি রুমে তালা মারা। কারণ কেবিনের যাত্রীরা সকালে লঞ্চ  ত্যাগ করার আগে কেবিন বয়দের কাছে কেবিনের চাবি দিয়ে নেমে যাবার কথা। কিন্তু কেবিন বয়দের কাছে চাবি না দেয়ায় এবং রুমটি বাহির থেকে তালাবদ্ধ দেখে ঘাটের সাবেক ইজারাদার মোঃ ফারুক মিয়াকে বিষয়টি জানান।সাবেক ইজারাদার মোঃ ফারুক মিয়া জানান, এ অবস্থা দেখে সদর ফাড়ি ও সদর থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান ও সদর থানা পুলিশ এসে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশ লাশটিকে পোষ্ট মর্টেমের জন্য নিয়ে যায়।অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান দৈনিক সকালের সময়কে জানান, কেন কি কারণে মারা গেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছেনা। আমরা ওই নারীর পরিচয় সনাক্তের জন্য চেষ্টা করছি। পাশাপাশি পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃতের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, নারীর মৃত্যুর প্রকৃত কারণ বোজা যাচ্ছেনা। তবে এই নারীর সাথে একজন পুরুষ ছিল। সেই পুরুষ বর্তমানে নারীকে রেখে পালিয়ে গেছে। সেহেতু সন্দেহের বিষয়টি সুস্পষ্ট। তাছাড়া অধিকতর জিঙ্গাসাবাদের জন্য লঞ্চের বাবুর্চি সোহেল মিয়াকে থানায় নিয়ে আসা হয়েছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত