ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ছাত্রদল নেতা শাকিলের জানাজায় এমপির উদ্দেশ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগান


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ দুপুর ৪:৩৭

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলামের জানাজা নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজের দেওয়া বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উপস্থিত জনতা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। শাকিলের শেষ বিদায়ে মুসল্লি ও নেতাকর্মীদের উপস্থিতিতে কলেজ মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়।

সরেজমিন গিয়ে দেখা গেছে- মঙ্গলবার রাত ১০ টার দিকে গুরুদাসপুরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে নিহত শাকিলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘প্রিয় ভাইয়েরা আমার, আমার একটা কথা শুনতে হবে দাদারা।’ এ কথা বলার সঙ্গে সঙ্গেই উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা ক্ষোভে ফেটে পড়েন এবং ‘ভুয়া, ভুয়া’  স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি আব্দুল আজিজ তার বক্তব্য বন্ধ করতে বাধ্য হন।

পরবর্তীতে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কথা বলে পরিস্থিতি সাভাবিক করেন। এরপর শাকিলের পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন এমপি আব্দুল আজিজ। এই ঘোষণার পর মাঠে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিজেই পুণরায় কথা বলে উপস্থিত লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। এসময় শাকিলের জানাজায় হাজার হাজার মুসল্লি ও নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এদিকে জানাজা শেষে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ আরও তীব্র রূপ ধারণ করে। এর জেরে জানাজা নামাজ শেষে উপজেলার চাঁচকৈড় বাজারে অবস্থিত আমেরিকা প্রবাসী রাসেলের মালিকাধীন ‘রাশ আরবানী মেগা শপিং মলে’ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, এর আগে ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে মিন্টুকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এই হত্যাকাণ্ডের পর থেকেই এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত