ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়নে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:২৫
 নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় পর্যায়ে বিচারসেবা আরও গতিশীল ও সহজলভ্য করার লক্ষ্যে গ্রাম আদালত এজলাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
​বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, ​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত  আহ্বায়ক মো. খোরশেদ আলম, ​পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবু প্রমুখ। ​এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন  ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন। ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম চালুর ফলে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ এখন কম খরচে ও দ্রুত সময়ে ছোটখাটো বিরোধের আইনি প্রতিকার পাবেন। এতে বিচারপ্রার্থীদের দীর্ঘসূত্রিতা ও দুর্ভোগ অনেকাংশে কমে যাবে। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রাম আদালত এজলাসের ফলক উন্মোচন ও এর কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন