ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৬ বিকাল ৫:৩০

"হাত ধোয়ার নায়ক হোন" এ শ্লোগানে নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস  উপলক্ষে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে নওগাঁ জেলা প্রশাসন ও নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ হাত ধোয়া দিবস পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।  নওগাঁ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল প্রকৌঃ মাহমুদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল আমিন , দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাফর আলী শেখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,  মানুষের শরীরের অধিকাংশ রোগজীবাণু ছড়ায় আমাদের এই হাতের মাধ্যমে। আমরা অবচেতনভাবেই হাত দিয়ে অসংখ্য নোংরা বা জীবাণুযুক্ত বস্তু স্পর্শ করি এবং সেই হাত দিয়ে খাবার গ্রহণ বা মুখমণ্ডল স্পর্শ করার মাধ্যমে রোগজীবাণুকে শরীরে প্রবেশের পথ তৈরি করে দিই। সেজন্য নিয়মিত ও সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে আমাদের শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ও বিভিন্ন ধরণের মারাত্মক সংক্রামক রোগবালাই থেকে সুরক্ষিত থাকতে পারে। বিশ্ব হাত ধোয়া দিবস  উপলক্ষে হাত ধোয়ার কৌশল প্রদর্শনী করা হয়। এর আগে প্রধান অতিথি ফেস্টন উড়িয়ে বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং

টেকনাফে পিস্তল-গুলিসহ ৪ জন গ্রেপ্তার, জব্দ নোহা গাড়ি

নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত