ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ধনু নদে অবৈধ মাছের ঘের উচ্ছেদে প্রশাসনের অভিযান শুরু


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:১৬

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে অবৈধভাবে তৈরি বাঁশ ও জালের মাছের ঘের উচ্ছেদে যৌথ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশের পর গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে এখন পর্যন্ত দুটি অবৈধ ঘের সম্পূর্ণ অপসারণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরীর লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট পর্যন্ত ধনু নদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নদীর উভয় তীর থেকে মাঝনদী পর্যন্ত বাঁশ পুঁতে ও জাল ফেলে অবৈধভাবে মাছের ঘের তৈরি করা হয়েছিল। প্রতিবছর হাওরের পানি নামার মৌসুমে একশ্রেণির অসাধু ব্যক্তি নদীর স্বাভাবিক প্রবাহ আটকে এসব ঘের নির্মাণ করে। এর ফলে নদে চলাচলকারী মালবাহী ট্রলার ও নৌযান চলাচলে চরম ঝুঁকি তৈরি হচ্ছিল। একই সঙ্গে উন্মুক্ত নদে মাছ ধরতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ জেলেরা। এমনকি ঘেরমালিকদের হাতে স্থানীয় জেলেরা মারধরের শিকার হওয়ার অভিযোগও ওঠে।

এ সংক্রান্ত জটিলতা ও অনিয়ম নিয়ে গত ২৬ অক্টোবর (সোমবার) দৈনিক সকালের সময় ও নাগরিক টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরপরই নৌপথ উন্মুক্ত ও নিরাপদ করতে মাঠে নামে উপজেলা প্রশাসন।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, নদীতে কোনো ধরনের অবৈধ ঘের রাখার সুযোগ নেই। নৌযান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ রাখা এবং উন্মুক্ত জলাশয়ে জেলেদের অধিকার সুরক্ষায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। নদী থেকে মাছ ধরাসহ বাঁশ ও জাল অক্ষত কিংবা কেটে অপসারণ করতে বাড়তি শ্রম ও সময়ের প্রয়োজন হচ্ছে। তবে নদের সব অবৈধ স্থাপনা না সরানো পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দা ও সাধারণ জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে ধনু নদের অবশিষ্ট সব অবৈধ ঘের দ্রুত উচ্ছেদ এবং ভবিষ্যতে যাতে নতুন করে কেউ নদী দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান

নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে