ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:১৭

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং ট্রাফিক আইন সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসক চত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘স্বচ্ছতা’য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, যাত্রী এবং পথচারী—সকলকেই নিজ নিজ অবস্থান থেকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। বিশেষ করে অতিরিক্ত গতি পরিহার, ওভারটেকিং বন্ধ করা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার নিশ্চিত এবং ফুটপাত ব্যবহারে পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। নিরাপদ সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ পরিবহন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান

নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে