ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে উন্নয়ন প্রকল্পের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে সোনাখাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। এবার তাঁকে হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য সরোয়ার হোসেন। তাঁর দাবি, উপজেলা থেকে প্রকল্পের বিল দেওয়া হলেও এখনো চেক পাননি তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সরোয়ার হোসেন।

তিনি বলেন, চলতি অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় ১ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাণ করেন। ওই কাজের বিল থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে তাঁর অভিযোগ। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত সোমবার (২৬ অক্টোবর) ইউনিয়ন পরিষদে সচিব, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকের উপস্থিতিতে তাঁকে মারধর, অকথ্য ভাষায় গালাগাল ও লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়। পরে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সরোয়ার হোসেন আরও অভিযোগ করেন, তাঁকে হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। এ ছাড়া সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে মাদক কারবারসহ একাধিক অনিয়মের অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ ঘটনায় গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সরোয়ার হোসেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

তবে সিরাজুল ইসলাম তোতা আগে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন। তিনি জানান, বিষয়টি স্থানীয় বিএনপি নেতারা মীমাংসার দায়িত্ব নিয়েছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীও জানান, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন

রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই

রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান

নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে চাঁদা দাবির পর মারধর, হত্যাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় ইউপি সদস্যে