নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
নেত্রকোণা সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি মাদক ও চোরাচালানবিরোধী সফল অভিযান পরিচালনা করে মদ, কম্বল, কয়লা ও বাঁশসহ মোট ৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকার মালামাল জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বেলা ৩টা ১০ মিনিটে খারনই বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৭৫ এমপি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘চিকনী’ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ৯টায় মুন্সিপাড়া বিওপির অপর এক অভিযানে সীমান্ত পিলার ১১৪১ এমপি সংলগ্ন ‘গিলাগড়া’ এলাকা থেকে ১২ হাজার টাকা মূল্যের আরও ৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব মাদক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে একই দিন রাত ৯টায় বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫১ এমপি সংলগ্ন ‘কমলাবাড়ী’ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩০ পিস ভারতীয় কম্বল জব্দ করে।
পরদিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে আরও দুটি সফল অভিযান পরিচালিত হয়। এর মধ্যে বিকেল ৫টায় পাঁচগাঁও বিওপির একটি দল সীমান্ত পিলার ১১৮২/৩-এস সংলগ্ন ‘জাকিরপাড়া’ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা মূল্যের ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করে। জব্দকৃত মোট ৪০ পিস ভারতীয় কম্বল নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে ভবানীপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৫৩ এমপি সংলগ্ন সোমেশ্বরী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৫২ হাজার ৬০০ টাকা মূল্যের ৭ হাজার ৩৬০ কেজি ভারতীয় কয়লা এবং ২৭০ পিস বাঁশ আটক করা হয়। আটককৃত কয়লা ও বাঁশ স্থানীয় কাস্টমস এবং বনবিট কর্মকর্তার উপস্থিতিতে উন্মুক্ত নিলামে বিক্রির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত টহল জোরদার রয়েছে। দেশের নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষায় এ ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল
২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নিরঙ্কুশ জয়ের ব্যাপারে ‘শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন
মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হেমন্তের শুরুতেই বারহাট্টার প্রকৃতিতে শীতের পদচিহ্ন
রায়গঞ্জের সাংবাদিক আশরাফ আলী আর নেই
রায়হান হত্যা: যেভাবে গ্রেপ্তার হন এসআই আকবর, যেভাবে পালিয়ে যান
নেত্রকোণায় ৩১ বিজিবির ধারাবাহিক অভিযানে পৌনে ৫ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির অভিযোগ
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত