ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মধুখালীতে বৃক্ষরোপণ, খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:৩৩

ফরিদপুরের মধুখালীতে নানা কল্যাণমূলক ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দিনব্যাপী এ উপলক্ষে বৃক্ষরোপণ, হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ, বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবদল।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

পরবর্তীতে বেলা ১১টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুস্থ ও সাধারণ রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ। এ সময় তাঁরা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

দিনের মূল আকর্ষণ ছিল বিকেলে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি। বিকেল ৪টায় মধুখালী ঈদগাহ ময়দান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি ঢাকা-খুলনা মহাসড়ক ও মধুখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুলের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক এবং পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা।

সভায় বক্তারা যুবদলের দীর্ঘ লড়াই-সংগ্রামের ঐতিহ্য স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে তারুণ্যের শক্তিকে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র সুসংহত করতে রাজপথে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে মূল সমাবেশে যোগ দেন।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল