ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১২:৪৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১নং জোয়াড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামাগাড়ী বাজারে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সরকারি সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী একটি চক্র ঐতিহাসিক এই নিদর্শনের মূল্যবান জমি দখল করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। এতে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সচেতন মহলের সূত্রে জানা যায়, রামাগাড়ী কাচারীঘরটি এলাকার অন্যতম একটি প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন। দীর্ঘদিন ধরে এটি স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসেবে পরিচিত হলেও সম্প্রতি একটি অসাধু ও প্রভাবশালী মহল এর জায়গা অবৈধভাবে দখল করে নেয়। সেখানে একের পর এক অবৈধ দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলে পজিশন বিক্রি ও ভাড়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। ফলে ঐতিহ্যবাহী কাচারীঘরটি তার নিজস্ব সত্তা ও অস্তিত্ব হারাতে বসেছে।

এলাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষা এবং সরকারের মূল্যবান সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে পুনরুদ্ধার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দ্রুত নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে কাচারীঘরের জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা অবিলম্বে উচ্ছেদ, দখলদারদের আইনের আওতায় আনা এবং প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শনটি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নাটোর জেলা প্রশাসক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল