আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।
আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন ও তোফাজ্জল হোসেন খান তোফা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, আফজাল হোসেন, মামুনুর রশীদ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ, যা একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি সমাজকে পিছিয়ে দেয়। আমাদের আত্রাই উপজেলায় কোনোভাবেই বাল্যবিয়ে মেনে নেওয়া হবে না। বাল্যবিয়ে প্রতিরোধে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। কোথাও বাল্যবিয়ের খবর পেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানাচ্ছি; এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে, তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন
নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার
ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক
মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালি
আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল