ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ১:১৮
গোপালগঞ্জের মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বুধবার বিকালে উপজেলার কমলাপুর ব্রিজ এলাকা থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। পরে মিছিলগুলো কলেজ মোড়ে এসে একত্রিত হয়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিতিতে কর্মসূচিটি নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন এলাকা থেকে আসা মিছিল গুলো একত্রিত হওয়ায় র‍্যালিতে অংশ গ্রহণকারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, সাবেক পৌর মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিঠু লস্কর, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম লিটন এবং কৃষকদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ র‍্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে সংগঠনটির কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। আনন্দঘন পরিবেশে কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন।

এমএসএম / এমএসএম

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক

মুকসুদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে প্রাচীন ঐতিহ্যবাহী ‘রামাগাড়ী কাচারীঘর’-এর সম্পত্তি জবরদখল

২৮শে অক্টোবর হত্যাকান্ডের বিচারের দাবিতে লাকসামে বিক্ষোভ মিছিল