পটিয়ায় গরু চুরি করে জবাই, সিএনজিচালক আটক
চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে পাহাড়ে নিয়ে জবাইয়ের পর মাংস বস্তাবন্দী করে পালানোর সময় এক সিএনজিচালককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় চুরির সঙ্গে জড়িত অপর দুই ব্যক্তি পালিয়ে যান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক চালকের নাম আবদুর রহিম (৪৫)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবদুস সালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আবদুর রহিমের সিএনজিচালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি দক্ষিণ শ্রীমাই এলাকায় আসেন। সেখানে তাঁদের নামিয়ে দিয়ে চালক চলে যান। পরে ওই দুই ব্যক্তি এলাকার সৈয়দ ফজল চৌধুরীর বাড়ির বাসিন্দা আইযুব মিয়ার একটি গরু চুরি করে পাহাড়ে নিয়ে যান। ভোরের দিকে গরুটি জবাই করে মাংস বস্তায় ভরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তাঁরা।
এ সময় জমিতে যাওয়ার পথে সিএনজিটি দেখতে পান স্থানীয় কৃষক রফিক। তাঁর সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় চালক আবদুর রহিমকে আটক করা হয়। তবে এর আগেই তাঁর দুই সহযোগী পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গরুর মাংস ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর গরুর মালিককে শনাক্ত করা হয়।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত আলী জানান, আটক চালক জিজ্ঞাসাবাদে বলেন, শান্তিরহাট এলাকার লেদু ও সোহেল নামের দুই ব্যক্তি শ্রীমাই যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেছিলেন। সেখানে পৌঁছে তাঁরা তাঁকে চলে যেতে বলেন। পরে গরু চুরি ও জবাইয়ের বিষয়টি স্বীকার করলে আবদুর রহিমকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গরুর মালিক আইযুব মিয়া জানান, অন্য একজনের কাছ থেকে বর্গা নিয়ে গরুটি লালন-পালন করছিলেন তিনি। চুরি হওয়া গরুটির আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা। গরুটি হারিয়ে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দীন বলেন, পাহাড়ি এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল বাহার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন