ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা


লালমনিরহাট (সদর) প্রতিনিধি photo লালমনিরহাট (সদর) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ২:২৪

অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে লালমনিরহাটে রেইজ (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) আরডিআরএস (RDRS) বাংলাদেশ লালমনিরহাট কার্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের রিজওনাল ম্যানেজার মোছা. রুজিনা বেগম।

সংস্থাটির ট্রেনিং অফিসার মো. রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের মূল লক্ষ্য, শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়া এবং কর্মসংস্থান সম্প্রসারণের নানা দিক বিস্তারিত তুলে ধরা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য তরুণদের বাস্তবমুখী কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং সম্ভাব্য উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন অংশ নেন। অনুষ্ঠান চলাকালে 'অন স্পট' সাক্ষাৎকার গ্রহণ ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ৬০ জন তরুণ-তরুণীকে শিক্ষানবিশ হিসেবে চূড়ান্ত নির্বাচন করা হয়।

আয়োজকেরা জানান, এ প্রকল্পের আওতায় বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্থানীয় তরুণ সমাজ নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবার ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবে।

এমএসএম / এমএসএম

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন