তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মের ওপর সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ নিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নজরুলের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবপ্রেম, অসাম্প্রদায়িকতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অনন্য প্রতিভা। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালির জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের একপর্যায়ে হাম-নাত, কবিতা আবৃত্তি, নৃত্য, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) সাইফুল ইসলাম সাইফ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল,উপজেলা কৃষি কর্মকর্তা সুমিষ্ঠা সেন গুপ্তা, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব খন্দকার আব্দুল বারিক, যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, বিহঙ্গ সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ সাদী সোহাগ প্রমুখ। উল্লেখ্য সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সঞ্চালন করেন ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন