ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১০-২০২৬ দুপুর ২:৩১

কিডনি রোগে মারাত্মকভাবে আক্রান্ত ফরিদপুরের নগরকান্দার সাংবাদিক বোরহান আনিসের চিকিৎসার সহায়তায় ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম।

তাঁর পক্ষে অসুস্থ সাংবাদিকের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ উপলক্ষে নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এ কে এম সাইয়াদুর রহমান বাবলু, শামচুল হুদা হুদু, মাহাবুব আহাদ, আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আলমগীর হোসেন বকুল, তৈয়াবুর রহমান মাসুদ এবং হেলালউদ্দীন হেলাল।

বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আর্থিক সহায়তা এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত। আলোচনা সভা শেষে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের পক্ষ থেকে সাংবাদিক বোরহান আনিসের হাতে ২ লাখ টাকার সহায়তা তুলে দেওয়া হয় এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক

নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার

মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা

কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান

পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক

তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা

ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ফুলবাড়ীয়ায় যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় আবেদন