মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর সদর উপজেলা কমান্ড।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আহমেদ শহিদুল হক, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক সোলায়মান মল্লিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রাজ্জাক সরদার, জেলা কমিটির সদস্য আব্দুল মান্নান ধরানী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদারসহ স্থানীয় অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানিক পশারীর মৃত্যুর পর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি তাঁর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও শেষ বিদায়ে বাধা দিয়ে গোটা মুক্তিযোদ্ধা সমাজ ও মুক্তিযুদ্ধের চেতনাকে চরমভাবে অপমান করেছে। বীর মুক্তিযোদ্ধারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, মানিক পশারী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত একজন গেজেটেড বীর মুক্তিযোদ্ধা। তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে যদি কারও কোনো অভিযোগ বা আপত্তি থাকত, তবে তারা যথাযথ আইনি প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন জানাতে পারত। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে একজন গেজেটেড মুক্তিযোদ্ধার মরদেহ দাফন ও গার্ড অব অনারে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা