উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে শহরের গুলিস্তান মোড় থেকে ওভারব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে বুলডোজার ও বেকো মেশিনের সাহায্যে বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের দিকনির্দেশনায় এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়কের অংশ দখল করে দোকানপাট বসানোর কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, পথচারী ও কেনাকাটা করতে আসা মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং যানজটও কমবে বলে আশা করছেন তাঁরা।
পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, শহরের যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র হকারদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সময় সাপেক্ষ হলেও তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
শহরের বাসিন্দা শাহাদাৎ হোসেন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে শহরের যানজট কমবে, সৌন্দর্য বাড়বে এবং মানুষের চলাচল আরও সহজ হবে বলে তিনি আশা করেন।
তবে অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জীবিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, উচ্ছেদের ফলে দোকানপাট বন্ধ হয়ে গেলে পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়বে। বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের ব্যবস্থা না হলে তাঁরা আর্থিক সংকটে পড়তে পারেন।
সংশ্লিষ্টদের মতে, পৌর শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী রাখতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এখন উচ্ছেদ অভিযানের পাশাপাশি হকারদের পুনর্বাসনের যে আশ্বাস দেওয়া হয়েছে, তা কতটা বাস্তবায়িত হয়, সেটিই দেখার বিষয়।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
উল্লাপাড়ায় উচ্ছেদ অভিযান, দখলমুক্ত হচ্ছে ফুটপাত-সড়ক
নরসিংদীতে পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
মানিক পশারীর গার্ড অব অনার ও দাফনে বাধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করলেন ইউএনও তকি ফয়সাল তালুকদার
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা
হাটহাজারীতে দুই দপ্তরের সমন্বয়হীনতায় ভাঞ্জন খালের সংস্কারকাজ ব্যাহত: জলাবদ্ধতার আশঙ্কা
কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক বোরহান আনিসকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ২ লাখ টাকা অনুদান
পাটগ্রাম সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১২টি ভারতীয় গরু ও মোটরসাইকেল আটক
তাড়াশে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে লালমনিরহাটে রেইজ প্রকল্পের আউটরিচ সভা