শালিখায় ৫ লাখ টাকার মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরার শালিখা উপজেলায় ফটকি নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল আড়পাড়া আইডিয়াল হাই স্কুল মাঠে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসানের নেতৃত্বে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ফটকি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি।
অভিযানে ১০০টি চায়না দুয়ারি জাল, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা এবং দুটি বেহুন্দি জাল, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এম সাব্বির হাসান জানান অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ