সেবার গতি বাড়াতে বাইসাইকেল পেলেন রাণীনগরের ৭৩ গ্রাম পুলিশ
নওগাঁর রাণীনগর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাঠপর্যায়ে সেবার গতিশীলতা বাড়াতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৮টি ইউনিয়নের মোট ৭৩ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এই বাইসাইকেলগুলো তুলে দেওয়া হয়।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের হাতে বাইসাইকেলের চাবি ও বাহনটি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু এবং পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ প্রমূখ।এই বাইসাইকেলগুলো পাওয়ার ফলে গ্রাম পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনে যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও দ্রুততর হবে।
বিশেষ করে দুর্গম গ্রামগুলোতে যাতায়াতের সময় কমে যাওয়ায় তারা এখন আরও তৎপর হয়ে উঠবেন। এর মাধ্যমে মাঠপর্যায়ে ঘটে যাওয়া মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করা সম্ভব হবে, যা স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে বড় ধরনের ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ