ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আইপিএল ফের শুরু ১৯ সেপ্টেম্বর : ফাইনাল ১৫ অক্টোবর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-৬-২০২১ বিকাল ৬:১২

সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ গড়ানোর নিশ্চয়তা মিলেছিল আগেই। এটাও জানা গিয়েছিল সেপ্টেম্বর-অক্টোবরে হবে এই টুর্নামেন্ট। তবে এতদিন জানা যায়নি নির্দিষ্ট তারিখ। এবার ভারতীয় বোর্ড নিশ্চিত করেই জানাল আইপিএল ফের শুরু ও ফাইনালের তারিখ। 

আইপিএল ২০২১ এর বাকি অংশ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা। বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের মধ্যে দুবাই, শারজা ও আবুধাবিতে আইপিএলের ম্যাচগুলো আয়োজন করা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের বৈঠক নিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘বৈঠকে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। আমিরাতে ক্রিকেট বোর্ড বিশেষ সধারণ সভার আগেই আমাদের মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। গত সপ্তাহ ধরে সবকিছু চূড়ান্ত করা হয়।’

ফের শুরু হওয়া ও ফাইনালের সূচি জানিয়ে তিনি বলেন, ‘আইপিএল পুনরায় শুরু হলে প্রথম ম্যাচ খেলা হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ১৫ অক্টোবর। বিসিসিআই আইপিএল শেষ করার জন্য ২৫ দিনের উইন্ডোর দিকেই তাকিয়েছিল।’

আইপিএলের বাকি অংশে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের ব্যাপারে ওই কর্তা বলেন, ‘আলোচনা চলছে। আমরা ধরে নিচ্ছি যে, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে। যদি কয়েকজন আসতে না পারে, তবে আমরা সেই অনুয়ায়ী ব্যবস্থা নেব।’

এমএসএম / জামান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে