ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নবীগঞ্জে এসআরবি-৯-এর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি photo নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১০-২০২৬ বিকাল ৫:২৭

হবিগঞ্জের নবীগঞ্জে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৩২ কেজি গাঁজাসহ মো. আলম মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের নোয়াহ্ গাড়িও জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টা ৫৫ মিনিটের দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল নবীগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে রাত ৩টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে একটি কালো রঙের নোয়াহ্ গাড়িতে করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যবসায়ী সিলেটের দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে দেবপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন নোয়াহ্ গাড়িটিকে থামার সংকেত দিলে গাড়ি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে অভিযানিক দলের সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে তার দেখানো মতে গাড়ির ভেতরে সিটের মধ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আলম মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে ও জব্দ করা আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ