চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর ২০২৬ তারিখ ০৬০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কলকলিয়া গ্রামস্থ মোঃ সহুবুল ইসলাম (৬০) অবৈধ মাদকদ্রব্যের একটি বড় চালান সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সহুবুল ইসলাম (৬০), পিতা: মৃত দোস মোহাম্মাদ হাজী, সাং: কলকলিয়া, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ'কে গ্রেফতার করে। এ সময় উক্ত গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্য মতে তার বসতবাড়ি থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন যাহার আনুমানিক মূল্য ২,৯২,৫০,০০০/-(দুই কোটি বিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা) উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দপূর্বক উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি
আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন
Link Copied