সহযোগিতার হাত বাড়ানোর আকুল আবেদন
গোল্ডেন এ প্লাস পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ছামিরার উচ্চশিক্ষা
দারিদ্র্য যেন এক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন ধূলিসাৎ করে না দেয়—এমন মানবিক প্রত্যাশা নিয়ে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে নেত্রকোণার মদন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃতি শিক্ষার্থী ছামিরা আক্তার। সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেছে। তবে মেধার স্বাক্ষর রাখলেও চরম দারিদ্র্যের কারণে তার ভবিষ্যৎ পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ছামিরা আক্তার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাটশিরা গ্রামের অতিদরিদ্র কৃষক মো. আতাবুর রহমানের মেয়ে। সে স্থানীয় ফতেপুর এসএন উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিল। পরিবারের নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে সীমাহীন অভাব-অনটন নিত্যসঙ্গী হওয়া সত্ত্বেও কঠোর অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নিষ্ঠার মাধ্যমে সে এ অনন্য সাফল্য অর্জন করে। ছামিরার এমন নজরকাড়া সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক এবং পুরো এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
তবে চোখভরা স্বপ্ন থাকলেও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া তার পরিবারের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। বাবার একার পক্ষে সংসার চালানোর পর কলেজে ভর্তি ফি, নিয়মিত যাতায়াত খরচ, পোশাক, সহায়ক পাঠ্যবই ও খাতা-কলমসহ অন্যান্য শিক্ষাব্যয় বহন করা একেবারেই অসম্ভব। ফলে সঠিক সময়ে মানবিক ও আর্থিক পৃষ্ঠপোষকতা না পেলে নিভে যেতে পারে এক সম্ভাবনাময় মেধার আলো।
এ বিষয়ে ফতেপুর এসএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চৌধুরী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ছামিরা অত্যন্ত শান্ত, বিনয়ী ও অসাধারণ মেধাবী এক ছাত্রী। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে সে এ উজ্জ্বল ফলাফল অর্জন করেছে। এখন অর্থের অভাবে তার শিক্ষাজীবন যেন মাঝপথে থেমে না যায়, সেজন্য সমাজের বিত্তবান, শিক্ষানুরাগী, প্রবাসী এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতি ছামিরার পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এলাকাবাসী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান ব্যক্তিরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই ছামিরার উচ্চশিক্ষার পথ সুগম হবে এবং সে আগামীতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি