ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চারজন গ্রেফতার, ৫ টুকরা সোনা উদ্ধার

মাগুরায় পুলিশ পরিচয়ে বাস থামিয়ে পৌনে ৩ কোটি টাকার সোনা ডাকাতি


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১:৫০

মাগুরায় চলন্ত বাস থামিয়ে ‘পুলিশ’ পরিচয়ে মো. মজিবর রহমান নামে এক ব্যবসায়ীকে অপহরণ, হাত-পা ভেঙে শারীরিক নির্যাতন এবং ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যমানের ১৫০ ভরি তেজাবি স্বর্ণের দণ্ড ও নগদ টাকা লুটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চারজনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত সোনার পাঁচটি টুকরা উদ্ধার করেছে।

মাগুরা সদর থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্বর্ণ ব্যবসায়ী মো. মজিবর রহমান গত ৬ অক্টোবর দুপুরে ঢাকার তাঁতীবাজারের ব্যবসায়ী পীযূষের কাছ থেকে ১৫০ ভরি সোনা সংগ্রহ করেন। এরপর সেগুলো ঝিনাইদহের ব্যবসায়ী অনিমেষ মজুমদারের (বর্তমানে একটি হত্যা মামলায় কারাগারে) কাছে পৌঁছে দিতে রাজধানীর সায়েদাবাদ থেকে ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাসে ওঠেন। দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে বাসটি মাগুরা সদর থানার রামনগর বাজার এলাকায় পৌঁছালে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয়ে বাসটি থামায়।

ডাকাতেরা মজিবর রহমানকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাঁর কাছে থাকা সোনা বের করে দিতে বলে। তিনি অস্বীকৃতি জানালে লোহার রড দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করে। তিনি সরে যাওয়ায় রডের আঘাতে তাঁর ডান কাঁধের হাড় ভেঙে যায়। পরে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে প্যান্টের বিশেষ পকেটে থাকা ২ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ১৫০ ভরি তেজাবি সোনা ও নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল অস্ত্র প্রদর্শন ও হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মজিবর রহমান জানান, ঘটনার পরপরই তিনি নিকটবর্তী নাকোল পুলিশ ফাঁড়িতে গেলে তাঁকে জানানো হয় এলাকাটি মাগুরা সদর থানার আওতাধীন। এরপর তিনি মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিরাপত্তাহীনতার কারণে নিজ এলাকায় ফিরে যান। পরবর্তীতে ১৫ অক্টোবর থানায় অভিযোগ দাখিল করেন এবং গত ২৮ অক্টোবর দিবাগত রাতে পেনাল কোডের ১৭০, ৩৯৫ ও ৩৯৭ ধারায় সদর থানায় নিয়মিত মামলাটি রুজু হয়।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক আহম্মেদ জানান, তিনি সম্প্রতি থানায় দায়িত্ব গ্রহণ করেছেন, তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মাদ আশরাফুজ্জামান জানান, ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার বিকেল পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার বাসিন্দা মো. জুয়েল হোসেন, তৌকির আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ হোসেন এবং মারুফের শ্বশুর ফরিদ মণ্ডল। এর মধ্যে জুয়েল ও তৌকিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত সোনার পাঁচটি টুকরা উদ্ধার করে জব্দ করা হয়েছে। এগুলো পরিমাপ শেষে আদালতে উপস্থাপন করা হবে। ডাকাতির পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি