মনপুরায় এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র, তিন কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে
সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল। তবে ভোলার মনপুরা উপজেলার উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে দেখা গেছে হতাশাজনক চিত্র। উপজেলার তিনটি কলেজের একটিতেও শতভাগ পাসের হার অর্জিত হয়নি। এমনকি তিনটি কলেজের সবকটিতেই পাসের হার ৫০ শতাংশের নিচে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনপুরা সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১৫৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩০ জন। অকৃতকার্য হয়েছেন ১২৮ জন।
অন্যদিকে, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেন ৩৫ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ১৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ১৮ জন।
এ ছাড়া সাকুচিয়া মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেন ১৪০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ১০১ জন।
তিনটি কলেজের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মোট ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৮৬ জন। অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। অর্থাৎ তিন কলেজের সম্মিলিত পাসের হার প্রায় ২৫ দশমিক ৮ শতাংশ।
এদিকে, মনপুরার উচ্চমাধ্যমিক পর্যায়ের এমন ফলাফল নিয়ে সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মতে, শিক্ষার্থীদের পাঠদানের মান, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের পাঠদান কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ পর্যালোচনা করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মনপুরার শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিশ্চিত করতে ফলাফলের কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে
পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম
পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ
টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি