ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফাইনালে ২য় দল বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ১:৫৪

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ঐতিহাসিক আনারপুরা খেলার মাঠে বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সেমিফাইনাল ২য় ম্যাচ বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব  বনাম বাউশিয়া ফরাজিকান্দি এফসি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার  বিকাল সাড়ে ৩ টায়  ঐতিহাসিক আনারপুরা খেলার মাঠে আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) এর আয়োজনে ও ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির মহাসচিব মফিজুর রহমান আলো এর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি বিচারপতি এ এফ এম আব্দুর রহমান । প্রধান পৃষ্ঠপোষক মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য ও গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ মাসুদ ফারুক।  আনারপুরা ফুটবল ফেডারেশন (আফুফে) এর আয়োজনে ও ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ এর সার্বিক সহযোগিতায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির উপদেষ্টা প্রকৌশলী কাইয়ুম খান, সহ-সভাপতি মোঃ এবায়দুল্লাহ,যুগ্ন সচিব অ্যাডভোকেট আশরাফুল করিম বাবু, প্রচার সচিব গাজী আলাউদ্দিন, সাংগঠনিক সচিব ডাঃ জাহাঙ্গীর আলম খান,সাংগঠনিক সচিব ইঞ্জিনিয়ার এমদাদুল হক, শিক্ষা সচিব মুরাদ হোসেন  সহ গজারিয়া উপজেলা বিএনপির সকল  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আনারপুরা খেলার মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুন্দর ও মনোরম পরিবেশে খেলার  আয়োজনকে ঘিরে এলাকার তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চতুর দিগে ফ্লাড লাইটে খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমে ওঠে।  খেলার মাঠে ফুটবল খেলায় আনারপুরা গ্রামের সকল শ্রেণি পেষার মানুষের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে  ।
খেলাটি ৯০ মিনিট ধরে টানটান উত্তেজনায় চলে।খেলা শেযে ট্রাইবেকারে ৫/৪ গোলে বাউশিয়া ফরাজিকান্দি এফসি কে  পরাজিত করে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে ফাইনালে ২য় দল হিসেবে  নাম লিখে। 

এমএসএম / এমএসএম

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি সেকুল সাধারণ সম্পাদক সেলিম

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত : পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

পূর্বধলায় ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

এইচএসসিতে কুড়িগ্রামের ৯ প্রতিষ্ঠানে শূন্য পাস: জেলায় সামগ্রিক পাসের হার ৪০.৭২ শতাংশ

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন

নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু