বিএফইউজে-এর নির্বাচনে ময়মনসিংহ কেন্দ্রের ফলাফল
বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-২১৯১) এর নির্বাচন ২০২১ ইং ( ২৩ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ কেন্দ্রের নির্বাচনে ভোট গ্রহণ ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯'টা থেকে বিরামহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোশারফ হোসেন এবং যুগ্ম মহাসচিব পদে অমিত রায় নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় সদস্য দুটি পদের মধ্যে সাহিদুল আলম খসরু (৩১) ভোট এবং আবু সালেহ মোঃ মুসা (২৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জিয়াউদ্দিন আহমেদ ২৩ ভোট, কে এম নাজমুল সাকিব(১৪) ভোট এবং রবীন্দ্রনাথ পাল (৫) ভোট পেয়েছেন। অপরদিকে সভাপতি পদে ওমর ফারুক ৩৩ ভোট, আবু জাফর সূর্য ২০ ভোট, আব্দুল জলিল ভূঁইয়া ৫ ভোট পেয়েছেন।
মহাসচিব পদে লায়েকুজ্জামান ২৯ ভোট, দ্বীপ আজাদ ২৮ ভোট ও আব্দুল মজিদ ৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল ৩১ ভোট, মোঃ আবু সাঈদ ২১ ভোট ও নজরুল কবির ৩ ভোট পেয়েছেন। উল্লেখ্য ময়মনসিংহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন বিএফইউজে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শ্রী জগদিশ চন্দ্র সরকার ও মোঃ আবুল কাশেম। এই নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন ময়মনসিংহের শ্রম অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক মোঃ রাকিবুল হাসান।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied