বারহাট্টা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীর মতবিনিময়
নেত্রকোণার বারহাট্টা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রম, পেশাগত নানা সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সভায় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
একান্ত আলোচনায় সাংবাদিকদের উদ্দেশে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান বলেন, তিনি বারহাট্টারই সন্তান এবং স্থানীয় সাংবাদিকদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকবেন। উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের কাছ থেকে বস্তুনিষ্ঠ, সত্য ও নির্ভীক সাংবাদিকতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, এলাকার যেকোনো অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের বলিষ্ঠ লেখনী একটি কলুষমুক্ত ও সুন্দর বারহাট্টা গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা শেষে সাংবাদিকতা, পেশাগত মানোন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতা পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রেস ক্লাব থেকে বিদায় নিয়ে তিনি বারহাট্টা উপজেলার অসুস্থ সাবেক ওলামা দলের সভাপতিকে দেখতে তাঁর বাড়িতে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এরপর তিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম গোলাম মোস্তফার কবর জিয়ারত করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত
কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ