ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বরিশাল বোর্ডে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ৩১-১০-২০২৬ দুপুর ৪:৫৫

বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ দুটোই উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। ফলাফল প্রকাশকালে তিনি জানান, যাবতীয় নিয়মাবলি কঠোরভাবে অনুসরণ ও খাতার মানসম্মত মূল্যায়নের মধ্য দিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন বহন করে।

শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে সর্বমোট ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। ফলাফলে দেখা যায়, মোট পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, বিগত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী। সেই তুলনায় এক বছরের ব্যবধানে পাসের হার প্রায় ১৮ শতাংশ পয়েন্ট কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন। সংশ্লিষ্ট শিক্ষাবিদদের মতে, পরীক্ষার খাতায় যথাযথ মূল্যায়ন ও নিয়মিত পড়াশোনায় শিক্ষার্থীদের ঘাটতির কারণে ফলাফলে এমন প্রভাব পড়েছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা