উজিরপুরে ক্ষুদে ডাক্তারদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরন
বরিশালের উজিরপুরে ক্ষুদে ডাক্তারদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরন করেছেন উজিরপুর বানাড়িপারা আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
রবিবার ১ নভেম্বর বেলা ১১ টায় উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে উজিরপুর প্রশাসনের উদ্যেগে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার সভাপতিত্বে আয়োজিত ক্ষুদে ডাক্তারদের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) বলেন দেশে চিকিৎসক ও চিকিৎসা ব্যবস্থার অপ্রুতলতার কারনে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষ বিনা চিকিৎসায় রোগ ভোগে আক্রান্ত হয়ে পরে, তাই দেশে চিকিৎসক তৈরি করা প্রয়োজন, স্কুল পর্যায়ে প্রশিক্ষনের মাধ্যমে শিশুদের চিকিৎসক হিসবে গড়ে তুলতে হব যাতে তারা ভবিষ্যতে পূর্নাঙ্গ চিকিৎসক হিসেবে নিজেকে তৈরি করতে পারে এবং দেশের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে।
উল্লেখ্য উজিরপুর উপজেলায় প্রায় ১০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের প্রশিক্ষনের মাধ্যমে গড়ে তোলার লক্ষ্যে তাদের মাঝে প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, সিনিয়র সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদল সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিন শরিফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল প্রমুখ।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র ডাকাতি: আহত ১, স্বর্ণ ও নগদ টাকা লুট
গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন
শৈলকুপায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের কোটি টাকার জমি দখলের অভিযোগ
ফটিকছড়ির ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এমএন লারমার মৃত্যুবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিকের র্যালি ও শোকসভা
পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার
বাবুগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও লকডাউন সমর্থনে মিছিল
রায়গঞ্জে আরআরইএমপি নারী কর্মী নিয়োগে বৈষম্যের অভিযোগ