পুলিশ বক্সে আগুন, ১৮ কারখানা ছুটি
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলে তীব্র শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। টানা আন্দোলনের অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, দুটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ অন্তত ১৮টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে।
রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে শিল্প এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন।
সকাল ১০টার দিকে বিক্ষোভ চলাকালে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা দুটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র বের করে রাস্তায় এনে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। জবাবে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করে।
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা বাইপাস মোড় থেকে শুরু করে কালিয়াকৈর চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন শত শত গণপরিবহনের যাত্রী, চালক ও সাধারণ পথচারীরা।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, সকাল থেকেই শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সড়ক থেকে অবরোধকারীদের সরাতে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকাল থেকে শ্রমিকরা কারখানায় কাজ বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর এলাকার অন্তত ১৮টি পোশাক কারখানা সাময়িকভাবে ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ
উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান
শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে
সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর
লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা
সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা
রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল