ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে খেলাফত মজলিসের গণসমাবেশ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ১:৩৯

জুলাই সনদ ও কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ একাধিক জনগুরুত্বপূর্ণ দাবিতে কুড়িগ্রামে বিশাল গণসমাবেশ করেছে খেলাফত মজলিস।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শাপলা চত্বরে জেলা খেলাফত মজলিসের উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে এবং জেলা সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং কার্যকর সংবিধান সংস্কার করতে হবে। তিনি অবিলম্বে কওমি মাদ্রাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও সরকারি চাকরিতে কওমি শিক্ষার্থীদের প্রবেশের অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে বিশেষ অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাস্টার মো. সিরাজুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করীম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের রংপুর বিভাগীয় সহকারী জোন পরিচালক মো. সবেবর রহমান ও অধ্যক্ষ এ কে এম গোলাম আযম, রংপুর মহানগর সভাপতি উপাধ্যক্ষ মো. তৌহিদুর রহমান মণ্ডল রাজু, রংপুর জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা নুরুজ্জামান, গাইবান্ধা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা সভাপতি মুকুল মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রহমান পারভেজ প্রমুখ।

সমাবেশে উত্থাপিত মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— ১. গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক সংবিধান সংস্কার।

২. তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য হ্রাস এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ।

৩. ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ।

৪. মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠা।

৫. কওমি সনদের স্বীকৃতি কার্যকর করে সরকারি চাকরিতে কওমি শিক্ষার্থীদের অবাধ প্রবেশের সুযোগ প্রদান ও কওমি মাদ্রাসায় রাষ্ট্রীয় আর্থিক সহায়তা দেওয়া।

৬. দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা।

এমএসএম / এমএসএম

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ