ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ১:৪২

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। একই সাথে দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণেরও উদ্বোধন করা হয়। ​রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ​পরে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সফল ১৪ জন যুব উদ্যোক্তার মাঝে ১ লক্ষ টাকা করে সর্বমোট ১৪ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আল হাসান হাবিবুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকেই প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে। যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান এবং প্রাপ্ত ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে অবদান রাখার তাগিদ দেন।

​অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা ও ঋণ বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ২ মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ