ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন


জিহাদুল ইসলাম, কালিয়া photo জিহাদুল ইসলাম, কালিয়া
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৩:৪৮

নড়াইলের কালিয়ায় দেশের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কুপনভিত্তিক মিড-ডে মিল কর্মসূচির পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নতুন ধারার খাদ্য কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মো. জাহাঙ্গীর আলম।

নতুন এ উদ্যোগের আওতায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে স্থাপিত বিশেষ ‘মিড-ডে মিল কর্নার’ বা দোকান থেকে নির্দিষ্ট কুপন জমা দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী তাজা ও পুষ্টিকর খাবার গ্রহণের সুযোগ পাবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে মানসম্মত খাবারের ওপর গুরুত্বারোপ করেন এবং এ যুগান্তকারী প্রকল্প সফলভাবে পরিচালনায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) সাগর কুমার বিশ্বাস, এনজিও সংস্থা সুশীলন-এর এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহ-সভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ, সংরক্ষিত নারী ইউপি সদস্য সানজিদা ইসলাম তিনা এবং আরাফা সুলতানা প্রমুখ। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সারা দেশের আটটি বিভাগের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কুপনভিত্তিক খাদ্য বিতরণ কর্মসূচি চালু করা হয়েছে। খুলনা বিভাগের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কালিয়া উপজেলার জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখায় সংশ্লিষ্টদের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন