নরসিংদীতে ৩০ শিক্ষার্থীকে নিয়ে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শিশুদের সাঁতার শেখানো এবং পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে নরসিংদীতে ৩০ শিক্ষার্থীকে নিয়ে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের পুকুরে জেলা ক্রীড়া অফিস, নরসিংদীর আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭ অর্থবছরের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৪ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, সাঁতার প্রশিক্ষণে শিক্ষার্থীদের আগ্রহ ও উপস্থিতি দেখে তিনি আনন্দিত। প্রত্যেকের সাঁতার শেখা অত্যন্ত জরুরি। দেশে প্রতিবছর সাঁতার না জানার কারণে অনেক শিশুর মৃত্যু হয়। তাই প্রশিক্ষণার্থীদের সঠিকভাবে সাঁতার শেখার আহ্বান জানান তিনি। পাশাপাশি এমন আয়োজনের জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মনজিল মিল্লাত। স্থানীয় ক্রীড়া সংগঠক কবির হোসেন প্রমুখ। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তফা কামাল রতন।
জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শরীরচর্চা শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রতিষ্ঠানগুলো হলো—কারারচর মৌ. তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়, করিমপুর করোমত কামাল বয়েজ হাই স্কুল, আলীজান জুট মিলস হাই স্কুল, পিনাকল চাটার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাঁতারের প্রাথমিক ও প্রয়োজনীয় কৌশল শেখানো হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত
মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী
যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ
তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী
হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত
কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি
পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা
সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই
নাচোলে জাতীয় যুব দিবস পালিত
পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী