ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নবীনগরে নানার বাড়িতে বেড়াতে এসে ১৩ বছরের কিশোরের মরদেহ উদ্ধার


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১-১১-২০২৬ দুপুর ৩:৫২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানার বাড়িতে বেড়াতে এসে সুস্ময় মিত্র (১৩) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকালে নবীনগর পৌর এলাকার ভোলাচং নতুন বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুস্ময় মিত্র চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালীপুর এলাকার জনি মিত্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে সুস্ময় নবীনগর পৌর এলাকার ভোলাচংয়ে তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার রাতে সে নানার সঙ্গে ঘুমিয়েছিল। রোববার ভোরে ঘুম থেকে উঠে নানা তাকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকানঘরে তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি নিচে নামানো হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি আত্মহত্যা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে নিহতের মামা দীপঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত

মোরেলগঞ্জের বহরবুনিয়ায় জমে উঠেছে ইউপি নির্বাচনের আগাম প্রচার: দলীয় সমর্থনে মাঠে একাধিক প্রার্থী

যুব দিবসে উৎসবমুখর আয়োজন, ৩১ উদ্যোক্তার হাতে ১৫ লাখ টাকার ঋণ

তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন

শরণখোলায় জাতীয় যুব দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

হরিণাকুণ্ডুতে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

কবিরহাটে মসজিদের ইমামের বেতন নিয়ে বিরোধে সাংবাদিককে মারধর ও প্রাণনাশের হুমকি

পটুয়াখালীতে বসতভিটা রক্ষায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় গায়ে অনশনে বীর মুক্তিযোদ্ধা

সুবর্ণচরে এতিম সন্তানসহ অসহায় বিধবা পেলেন নতুন ঘর: পাশে দাঁড়ালেন সমাজসেবক আকবর ডুবাই

নাচোলে জাতীয় যুব দিবস পালিত

পটিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বাদী

মিরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন